শাহজাদপুরে জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ!
সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
শাহজাদপুরে জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ! সিরাজগঞ্জে শাহজাদপুর উপজেলার ৬নং পোরজনা ইউনিয়নে ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণকারী জেলেদের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ৩১০ জন জেলেকে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরন করেন, পোরজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বাবু। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব মো. নাইমুল ইসলাম উজ্জ্বল, ইউপি সদস্য আবুল হাসেম, আবুল কাশেম (বাবু), শ্রী রামপদ সরকার ও সকল ইউপি সদস্যসহ গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.