শাহজাদপুরে গরু উদ্ধারসহ ২ গরু চোর আটক!
সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
শাহজাদপুরে গরু উদ্ধারসহ ২ গরু চোর আটক। সিরাজগঞ্জের শাহজাদপুরে চুরি যাওয়া গরু উদ্ধারসহ ২ গরু চোরকে আটক করেছে থানা পুলিশ।
জানা যায়, গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার গারাদাহ ইউনিয়নের মাকড়কোলা গ্রামের মোঃ সেলিম ফকিরের গোয়াল থেকে দুটি গরু চুরি হয়। পরে সেলিম ফকির এ বিষয়ে শুক্রবার (৯ সেপ্টেম্বর) শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করে।
শাহজাদপুর থানার এস আই কাঞ্চন কুমার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত্রিতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার সহযোগিতায় থানার সামনের মহাসড়কে ট্রাক থেকে চুরি যাওয়া গরু ২টি উদ্ধারসহ আব্দুল সালাম(৫৫)ও মনির হোসেন(২২) নামক ২ গরু চোরকে আটক করে শাহজাদপুর থানায় নিয়ে আসে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আসামীদেরকে শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শাহজাদপুর উপজেলা আদালতে প্রেরন করা হয়েছে।
আটককৃত গরু চোর আব্দুল ছালাম শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের মৃত ফরজ প্রামানিকের পুত্র এবং মনির হোসেন একই জেলার কাজিপুর উপজেলার পূর্ব মাজনা বাড়ি গ্রামের মোঃ শিপন মিয়ার পুত্র।
এ ব্যাপারে, শাহজাদপুর থানার এস আই কাঞ্চন কুমার বলেন, আমরা গরু উদ্ধারসহ গরু চোরদেরকে আটক করে আদালতে প্রেরন করেছি। এখন কোর্টের আদেশ পেলেই গরুর মালিককে গরু দুটি ফেরত দিয়ে দিবো।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.