প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ১:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২২, ৪:২৫ পি.এম
শাহজাদপুরে কৃষকের লাশ উদ্ধার

শাহজাদপুরে কৃষকের লাশ উদ্ধার
সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
শাহজাদপুরে কৃষকের লাশ উদ্ধার। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের এক কৃষি জমি থেকে শামসুল হক মোল্লা (৪৮) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত শামসুল হক সৈয়দপুরের মৃত জালাল হোসেনের ছেলে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যার পর এখানে ফেলে রাখা হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে তার লাশ জালালপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কৃষি জমি থেকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে স্থানীয় কৃষকেরা সৈয়দপুর জমিতে গেলে শামসুল হকের লাশটি পড়ে থাকতে দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে আসে। ধারণামতে, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর লাশটি সেখানে ফেলে রেখে যায়।
ঘটনাস্থলে থাকা এসআই মালেক জানান,
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.