শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক!
মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক! সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের ৪র্থ পর্যায়ের ২ধাপের ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব মোঃ মোবারক হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মনব সম্পদ ব্যবস্থাপনা) মোঃ রায়হান কবির।
মঙ্গলবার (২ মে) দুপুরে উপজেলার রুপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী-ডেমরা রোড় সংলগ্ন নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) লিয়াকত সালমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম ও উপজেলা উপ-সহকারী
প্রকৌশলী নাছির উদ্দিন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শাহজাদপুরে আশ্রয়ণ-২ প্রকল্পের ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ৮১টি ঘর বরাদ্দ পায় এবং প্রায় সবগুলো ঘরের কাজ চলমান রয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.