
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুছাহাক আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামালউদ্দিন মণ্ডল, রহনপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম, গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি সালাম তালুকদার, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা।
সভায় উপজেলার জন্ম ও মৃত্যু নিবন্ধনের বর্তমান অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং শতভাগ নিবন্ধন নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রত্যন্ত এলাকার মানুষকে জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধনের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত হয়। পাশাপাশি দীর্ঘদিনের পেন্ডিং আবেদন দ্রুত নিষ্পত্তি এবং মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহে স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা কর্মী ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সঠিক জন্মনিবন্ধন সনদ নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধানদের সহযোগিতা নেওয়ার বিষয়েও আলোচনা করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী বলেন, "জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের আইনগত অধিকার এবং রাষ্ট্রীয় পরিকল্পনা প্রণয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি। কোনো নাগরিক যেন এ সেবা থেকে বঞ্চিত না হন এবং গোমস্তাপুর উপজেলা দ্রুত শতভাগ নিবন্ধনের লক্ষ্য অর্জন করতে পারে, সে জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।"
বক্তারা বলেন, সময়মতো জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন হলে ভবিষ্যতে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন নাগরিক সেবা গ্রহণে ভোগান্তি কমে। তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা সময়ের দাবি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.