
নাটোরের লালপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮০০ পিস ইয়াবাসহ এক স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশের একটি দল মোহরকয়া (পশ্চিমপাড়া) এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুইজনের দেহ তল্লাশি ও তাদের বসতবাড়িতে অভিযান চালিয়ে ৪৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, মোছাঃ মারজিনা খাতুন (৫০), স্বামী: মোঃ বেল্লাল সরকার এবং মোঃ বেল্লাল সরকার (৫৫), পিতা: মৃত সোনাউল্লাহ সরকার। তারা উভয়েই মোহরকয়া (পশ্চিমপাড়া) এলাকার বাসিন্দা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.