
নাটোরের লালপুরে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ রহম আলম (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার গৌরিপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রহম আলম ওই গ্রামের মৃত আক্কাস আলী মণ্ডলের ছেলে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত পৌনে আটার দিকে গোপন সংবাদের মাধ্যমে লালপুর থানা পুলিশ জানতে পারে উপজেলার গৌরিপুর গ্রামের একটি চায়ের দোকানে মো. রহম আলম নামের এক মাদক ব্যবসায়ি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মো. আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সের সহায়তায় ওই চায়ের দোকানে অভিযান চালায়। এ সময় ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ রহম আলমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ৫১ পিচ ইয়াবার ওজন ৩ দশমিক ১ গ্রাম।
ওসি শফিকুল ইসলাম আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার মাদক ব্যবসায়ী রহম আলমের বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১৫ জুলাই) আদালতে সোপর্দ করা হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.