
নাটোরের লালপুরে সৎ মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে নুপুর খাতুন (১৩) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। শুক্রবার (১ মে) সকাল আনুমানিক ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে উপজেলার বড়বড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুপুর খাতুন ওই গ্রামের বাসিন্দা মো. গোলাম জাকারিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে সৎ মায়ের ওপর অভিমান করে নিজ বসত ঘরে গলায় ফাঁস দেয় নুপুর। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে কিশোরীর লাশটি উদ্ধার করে নিয়ে যায় থানা পুলিশ।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যত্যা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.