নাটোরের লালপুরে আগ্নেয়াস্ত্রের মুখে বাড়ির গৃহকর্তা ও তার স্ত্রীকে জিম্মি করে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এই ডাকাতির ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মোট ১৫ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানিয়েছে গৃহকর্তা। হাজী মো. সানাউল্লাহ। রোববার (৩০ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর (পূর্বপাড়া) গ্রামের হাজী মো. সানাউল্লাহ'র বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহকর্তা লালপুর থানায় অজ্ঞাত ৬-৭ জনকে আসামী কবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
গৃহকর্তা হাজী মো. সানাউল্লাহ জানান, বাড়িতে তারা স্বামী-স্ত্রী দুজনই থাকেন। রাত ২টার দিকে ৫-৭ জনের মুখোশধারী একটি ডাকাত দল আগ্নেয়াস্ত্র ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে। দলের দুইজন আগ্নেয়াস্ত্রধারী ডাকাত তাকে ও তার স্ত্রীকে জিম্মি করে ফেলে। ওই দু’জন ডাকাত বলে ‘আপনারা আমার মুরব্বী, আপনাদের কোন ভয় নেই আপনারা চুপচাপ বসে থাকেন। তার পরে ডাকাত দল বাড়ির ছয়টি রুমের তালা ভেঙ্গে ঘরে থাকা নগদ সাড়ে ৭ লাখ টাকা ও তার স্ত্রীর ব্যবহৃত ৭ ভড়ি স্বর্ণালংকার লুট করে নিয়ে বাড়ির মেইন গেট ভেঙ্গে পালিয়ে যায়। এসময় ডাকাত দলের আরো সদস্য বাড়ির বাহিরে অবস্থান করছিলো বলে জানান তিনি।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এটি ডাকাতি কিনা এখনো বলা যাচ্ছে না। তদন্ত শুরু হয়েছে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.