লালপুরে র্যালি ও আলোচনার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
নাটোরের লালপুরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে লালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ, বালিতিতা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ফিরোজ হোসেন, সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম লিটন প্রমুখ।
এছাড়া, একই দিনে লালপুর শ্রী সুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আলাদা র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক খাজা ইলিয়াস হোসেন শামীম, সহকারী অধ্যাপক মোঃ সাজেদুল ইসলাম হলুদ, সহকারী শিক্ষক আবু রায়হানসহ শিক্ষকবৃন্দ।
আলোচনায় বক্তারা বলেন, “শিক্ষক সমাজই জাতি গঠনের মূল কারিগর। তাদের মর্যাদা ও অধিকার সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে।”
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.