লালপুরে রসুলপুর আশ্রয়ণ প্রকল্পে অন্ধকার; দূর্ভোগে জনজীবন!
ফজলুর রহমান পলাশ, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
লালপুরে রসুলপুর আশ্রয়ণ প্রকল্পে অন্ধকারে দূর্ভোগে জনজীবন! নাটোরের লালপুরে রসুলপুর আশ্রয়ণ প্রকল্পে ২৪০ পরিবারের বসবাস। মাথা গোঁজার ঠাই পেয়ে খুশি হলেও ঘরে বিদ্যুৎ সংযোগ না থাকায় তীব্র গরমে এখানকার মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন।
সরেজমিনে দেখা যায়, দেশের সবচেয়ে উষ্ণতম পদ্মারচরে নির্মিত এই প্রকল্পে ঘর ও জমি বন্দোবস্তরের তিন মাস কেটে গেলেও বিদ্যুতের খুঁটি ও সংযোগের ব্যবস্থা না হওয়ায় কাঠফাটা গরমে হাতপাখার বাতাসে একটু স্বস্তি খুঁজছেন। আর সন্ধ্যা হলেই এ এলাকায় তৈরি হচ্ছে ভুতুড়ে পরিবেশ। ঘরে ঘরে কেরোসিনের কুপি জ্বালিয়ে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। এতে তাদের পড়াশোনা ব্যহত হচ্ছে।
প্রকল্পের সুবিধাভোগী সুমা বেগম, নাজিমুদ্দিন, আব্দুল হাকিম বলেন, আমাদের এই গুচ্ছগ্রাম পদ্মার চরে হওয়ায় আশেপাশে কোন গাছ নাই, তীব্র রোদে ঘরে টিন উপপ্ত হয়ে থাকায় গরমে এখানে থাকা খুবই কষ্টকর। হাতপাখা দিয়ে কতক্ষণ হাত চালানো যায়! এতে বিশেষ করে নারী ও শিশুরা চরম দূর্ভোগে রয়েছে।
তারা আরো বলেন, বিদ্যুৎ না থাকায় মোবাইল চার্জ দিতে নদী পার হয়ে যেতে হয়। আলো সংকট আর তীব্র গরমে ছেলেমেয়েদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। এসব দূর্ভোগের কারণে অনেকেই ঘরে বুঝে নিয়েছেন কিন্তু থাকেন না।
এবিষয়ে পল্লী বিদ্যুতের লালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম বলেন, রসুলপুর আশ্রয়ন প্রকল্পের ডিজাইন সম্পন্ন হয়েছে, ঠিকদারকে ইস্যু করা বাকি রয়েছে। এছাড়া সারাদেশে বিদ্যুৎ ঘারতির জন্য নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা ব্যাহত হচ্ছে। আশা করি দ্রুতই সমস্যার সমাধান হবে।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা বলেন, এই প্রকল্পে বিদ্যুৎ সংযোগের অর্থ বরাদ্দ না থাকায় আলাদা ভাবে বরাদ্দ চেয়ে আনার বিষয় আছে। আমি পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষকে বিষয়টি লিখিত ভাবে দিয়েছি। তারা দ্রুতই ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.