
নাটোরের লালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করা হয় এবং দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার কদমছিলান এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে যুবদল নেতা মজনু গ্রুপ ও তোহা গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে সড়কের ওপর গাছ ফেলে নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করা হয়। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সড়ক থেকে অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
লালপুর থানার ওসি (তদন্ত) রিয়াজুল হাসান জানান, এক পল্লী চিকিৎসকের দোকানে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
তিনি আরও জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.