লালপুরে মিটার চুরি, ফেরত পেতে রেখে যাওয়া হয়েছে মোবাইল নম্বর!
এস ইসলাম, লালপুর (নাটোর) সংবাদদাতাঃ
নাটোরের লালপুরে দুইদিন যাবৎ উপজেলার বিভিন্ন গ্রামে রাতের আঁধারে অনন্ত ১৫ টি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। এমনকি মিটারগুলো ফিরে পেতে ওই মিটারের স্থানে চিরকুটে রেখে যাওয়া হয়েছে মুঠোফোন নম্বর। তবে ওই নম্বরে যোগাযোগ করলে ভুক্তভোগীদের কাছে টাকা দাবি করা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। ক্ষতিগ্রস্থরা এবিষয়ে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
মঙ্গলবার ও বুধবার রাতের কোন এক সময় উপজেলার কলসনগর, সাতপুকুরিয়া, চাঁদপুর, ভবানীপুর, কালুপাড়া ও বিভাগ গ্রামের অন্তত ১৫টি বৈদ্যুতিক মিটার চুরি গেছে।
ভুক্তভোগীরা হলেন, উপজেলার কলসনগর গ্রামের আমিরুল ইসলাম (৪০), বাচ্চু বিশ্বাস (৪৫), সাতপুকুরিয়া গ্রামের আব্দুল লতিফ (৩৫), সেকান্দার আলী, চাঁদপুর গ্রামের আব্দুর রহমান, মিজানুর রহমান, মুক্তার আলী, ভবানীপুর গ্রামের খোয়াজ হাজী, শালেশ্বর গ্রামের আমির হোসেন।
অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, এঘটনা ঘটে।
ভুক্তভোগী আমিরুল ও বাচ্চু বিশ্বাস জানান, ভুক্তভোগীদের রাইস মিল ও কাঠ মিল হইতে রিডিং মিটার রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যায় দূর্বত্তরা। এবং প্রত্যেকের চুরি হওয়া মিটারের ফাঁকা জায়গায় একটি চিরকুটে লিখে ঝুলিয়ে যান। সেখানে লেখা 'এই মিটার নিতে হলে এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আট হাজার টাকা দিলে মিটার আপনাদের কাছে পৌঁছে যাবে'। চিরকুটে লেখা মোবাইল নম্বরটি হলো- ০১৯৪০-৯৭৪৮৯৭।
এবিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক রেজাউল করিম খানকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ বলেন, এঘটনায় লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগীরা। ঘটনা তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.