
নাটোরের লালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (৩ মে) ভোররাত পৌনে ৪টার দিকে উপজেলার তিলকপুর থেকে কাজীপাড়া গামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কাজীপাড়া এলাকার বাসিন্দা মো. শাওন আলী (২১) ও মো. বোরহান উদ্দিন (৪৫)।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, লালপুর থানার এসআই মো. আল মাসুম ও এএসআই মো. আব্দুল মজিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং একই দিন আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করে জানা যায়, গ্রেপ্তার বোরহান উদ্দিনের বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে লালপুর থানা পুলিশ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.