
নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মো. সেলিম রেজা (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে লালপুর থানার এসআই (নিঃ) মো. গোলাম মোর্শেদ, এএসআই (নিঃ) শাহ আলম ও এএসআই (নিঃ) মো. নাহিদ হাসান সঙ্গীয় ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, উপজেলার মাঝগ্রাম দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে সেলিম রেজার বসতঘর থেকে ২০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
আটক সেলিম রেজা পাবনা সদর উপজেলার বারইপাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে। বর্তমানে তিনি লালপুর উপজেলার মাঝগ্রাম দক্ষিণপাড়া এলাকায় বসবাস করছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরদিন সোমবার (২৭ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.