
নাটোরের লালপুর থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে দুইজন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) পরিচালিত এই অভিযানে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয় মোঃ কানন আলী (২৩) ও মোহাম্মদ তাজির আলী (৩১)-কে। কানন আলী লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এবং তাজির আলী একই গ্রামের ছগির আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোঃ কানন আলীকে মাদকদ্রব্য সেবনের অপরাধে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং একদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, মোহাম্মদ তাজির আলীকে ১০০ টাকা অর্থদণ্ড এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এই দণ্ডাদেশ প্রদান করেন লালপুরের সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবীর হোসেন।
পরে সাজাপ্রাপ্ত দুই আসামিকে শনিবার (২৫ এপ্রিল ২০২৬) নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.