লালপুরে বৃষ্টির পানি গড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত-৫!
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে বৃষ্টির পানি গড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় রজব নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ রজব সরদার (৩৫) বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের ফজর সরদারের ছেলে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলের এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার বিলমাড়িয়ায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকবাসী সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নাগশোষা গ্রামের প্রতিবেশী রজব সরদার ও সুমন আলীর বাড়ির বৃষ্টির পানি গড়ানো নিয়ে দুই পরিবারের মধ্যে জগড়া বাধে। একপর্যায়ে উভয় পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় সুমন আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়লে প্রতিপক্ষ রজব সরদার গুলিবিদ্ধ হন। গুলিটি তার নাভির নিচে ডান দিকে বিদ্ধ হয়। সংঘর্ষের সময় রজব সহ তার পরিবারের অন্তত ৫ জন আহত হয়। গুলিবিদ্ধ রজবকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত অন্যরা হলেন, আজমত, জামারুল, তাজু ও তাজুর স্ত্রী রেখা বেগম। তাদের প্রথমিক চিকিৎসা দেওয়া হয়।
[caption id="attachment_7957" align="aligncenter" width="300"]
লালপুরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে[/caption]
এদিকে খবর পেয়ে লালপুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলের এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।
বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুলিবর্ষনের ঘটনায় একজন গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একরাউন্ড গুলির খোসা ও এক রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে। ঘটনাটি গভীরভাবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। এঘটনায় কোন পক্ষই থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.