
নাটোরের লালপুরে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকারও জব্দ করা হয়। সোমবার (১৮ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পালিদেহা এলাকার লালপুর-ঈশ্বরদীগামী আঞ্চলিক মহাসড়কে রাত্রিকালীন অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পশ্চিমটেংরী এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে মোঃ মাহমুদ হাসান ওরফে সোনামনি (৪০), নুর মোহাম্মদের ছেলে মোঃ সামিউল ইসলাম (৪৬), মৃত আব্দুল হামিদের ছেলে মোঃ কাজল (৪০) এবং নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর এলাকার মোঃ আহসান আলীর ছেলে মোঃ মনিরুজ্জামান (৩৯)।
গ্রামে আক্কাস মেম্বারের বাড়ির সামনে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই (নিরস্ত্র) আল মাসুম সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন মোবাইল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি প্রাইভেটকারসহ চারজনকে আটক করা হয়। তবে এ সময় আরও একজন দৌড়ে পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিদের তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং ৬টি বিভিন্ন ধরনের মোবাইল ফোন উদ্ধার করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আটককৃতরা বিভিন্ন ধরণের সন্ত্রসী কার্যক্রম চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে এবং পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে আদালতের মাধ্যমে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি শফিকুল ইসলাম।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.