লালপুরে প্রকাশ্যে গুলির ঘটনায় মাদক সম্রাট মনি গ্রেপ্তার
নাটোরের লালপুরের চাঁদা না পেয়ে একজনকে পিটিয়ে আহত ও প্রকাশ্যে গুলির ঘটনার প্রধান আসামী মাদক সম্রাট মনি সরদার (৩২) কে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ।
শনিবার (৩ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের সহযোগীতায় লালপুর থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের দিয়ার শংকরপুর পদ্মার চরে অভিযান চালিয়ে আসামী মাদক সম্রাট মনি সরদারকে গ্রেফতার করে। ছেন লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মমিনুজ্জামান।
এদিকে প্রকাশ্যে গুলির ঘটনায় প্রধান আসামী মনি সরদারের গ্রেফতারের খবরে বিলমারিয়া এলাকায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে। মনি ও তার স্ত্রী মাদক সম্রাট হিসেবে পরিচিত।
লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রাতে অস্ত্র মামলায় আসামী মনি সরদারকে গ্রেপ্তার করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে আজ রোববার তাকে নাটোর আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.