
নাটোরের লালপুরে নেশার টাকার জন্য নিজের মাকে মারধরের অভিযোগে আল-আমিন হোসেন (২৩) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
সোমবার (২৯ জুন) উপজেলার ওয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত আল-আমিন হোসেন ওয়ালিয়া সেন্টারপাড়া গ্রামের মো. আজাদের ছেলে।
পুলিশ জানায়, ভুক্তভোগী রেহেনা খাতুন (৫০) ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে গিয়ে অভিযোগ করেন, তার ছেলে আল-আমিন নেশার টাকার জন্য তাকে মারধর ও শারীরিকভাবে নির্যাতন করেছেন।
অভিযোগের ভিত্তিতে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) সোহেল মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার দুপুর দেড়টার দিকে আল-আমিনের বাড়িতে অভিযান চালান। এ সময় তাকে নিজ ঘরে অবৈধ মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শিফিকুল ইসলাম জানান, আল-আমিন দীর্ঘদিন ধরে মাদক সেবনের জন্য মায়ের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করতেন। টাকা না পেলে তাকে শারীরিক নির্যাতন করতেন।
তিনি আরও জানান, পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন অভিযোগের সত্যতা পেয়ে আল-আমিনকে ১০০ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বর্তমানে দণ্ডপ্রাপ্ত আল-আমিন লালপুর থানা হাজতে রয়েছেন। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে নাটোর জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.