
নাটোরের লালপুরে ডোবায় পড়ে সাইদ কাজি (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) ভোরে উপজেলার পোকন্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইদ কাজি পাবনা জেলার সুজানগর উপজেলার কাদোয়া ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের সানু কাজির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে লালপুর উপজেলার গোসাইপুর রেলকলোনি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, সাইদ কাজি দীর্ঘদিন ধরে পেটের ব্যথা ও মৃগী রোগে ভুগছিলেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার ভোর ৫টার মধ্যে কোনো এক সময় পোকন্দা গ্রামের মো. কাদেরের ডোবায় পড়ে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় লালপুর থানায় অপমৃত্যু মামলা নং-৩৪/২৬, তারিখ ২৮/০৫/২০২৬ ইং রুজু করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) মো. রস্তুম আলী জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.