
ফজলুর রহমান, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই লালপুর শাখা আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নিরাপদ সড়ক চাই লালপুর শাখার সভাপতি আব্দুল মোত্তালেব রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম লিটনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার।
এছাড়া লালপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রশিদ মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান পলাশ, আব্দুল আল মামুন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.