ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে ক্লাস বন্ধ রেখে ‘ক্লাস পার্টি’, ক্ষোভ অভিভাবকদের লিবিয়ায় অপহৃত নওগাঁর প্রবাসী আলমগীরের মৃত্যুর খবর, আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ইসলামী ব্যাংক প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীতে কার্যক্রম নি ষি দ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল সিংড়ায় নিখোঁজের ২২ দিন বৃদ্ধার বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে ছেলে-পুত্রবধূ লালপুরের পদ্মা নদীতে স্পিডবোটে মিলল বাগাতিপাড়ার ঝড়ুর গু লি বি দ্ধ মরদেহ, পদ্মায় বালুমহল নিয়ে সং ঘ র্ষে নিহত নাটোর সদর হাসপাতালে শিশুর চিকিৎসা করাতে এসে ধ/র্ষ/ণে/র শিকার মা, ৩ সুইপার আটক বাগাতিপাড়ায় সরকারি রাস্তার ইট তুলে অন্য রাস্তা নির্মাণের অভিযোগ বাগাতিপাড়ায় দুই বছরেও শেষ হয়নি চার সড়কের সংস্কার কাজ, চরম দুর্ভোগে জনসাধারণ

লালপুরে জমি দখল নিয়ে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে

Collected pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে জমি দখল নিয়ে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নাটোরের লালপুরে বৈধভাবে ক্রয়কৃত জমির দখল ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী খায়রুল ইসলাম। রবিবার (১৭ মে) দুপুরে উপজেলার গোপালপুরে মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

খায়রুল ইসলাম জানান, চককামারহাটি মৌজার ৪৭ ও ৪৮ খতিয়ানের ৩৫, ৮২, ১৩১, ১৬১ ও ৪ নম্বর দাগে মোট ১০৩ শতাংশ জমি তিনি এলাহী প্রামানিক, দেরাজ ও জামাল উদ্দিনের ওয়ারিশদের কাছ থেকে বৈধভাবে ক্রয় করেন। কিন্তু জমি ক্রয়ের পরও স্থানীয় কিছু ব্যক্তি জোরপূর্বক জমি দখল করে রেখেছেন।

তিনি অভিযোগ করেন, অভিযুক্তরা হলেন—চংধুপইল ইউনিয়নের চককামারহাটি গ্রামের বিরাজ উদ্দিনের ছেলে আশরাফ হোসেন (৪০), মৃত রাহাত উল্লাহর ছেলে রফিক হোসেন (৫৫), রসুল উদ্দিন (৪৪) এবং মৃত ওয়াজ উদ্দিনের ছেলে জালাল উদ্দীন (৬০)।

তিনি আরও জানান, এ বিষয়ে তিনি ৩নং চংধুপইল ইউনিয়ন গ্রাম আদালতে অভিযোগ দায়ের করলে আদালত অভিযুক্তদের ২৫ হাজার টাকা জরিমানা করে। তবে এরপরও তারা জমির দখল ছাড়েনি। বরং জমিতে চাষাবাদ করতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় তিনি লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন (জিডি নম্বর-১৪৭০, তারিখ-২৮/১১/২০২৫)। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

সংবাদ সম্মেলনে তিনি তার ক্রয়সূত্রে প্রাপ্ত জমির সুষ্ঠু দখল নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে জমি দখল নিয়ে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আপডেট সময় : ০৩:৫৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬