
নাটোরের লালপুরে গ্রাম পুলিশের এক সদস্য গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। সোমবার (২১ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১১টা থেকে ১১টা ২০ মিনিটের মধ্যে উত্তর লালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি আল-আমিন বিশ্বাস ওরফে পলাশ (২৯), পিতা মৃত হুমায়ুন কবির বিশ্বাস। তিনি উত্তর লালপুর গ্রামের বাসিন্দা এবং গ্রাম পুলিশের সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রী মোছা. জান্নাতুল ফেরদৌসের সঙ্গে দীর্ঘ প্রায় তিন মাস ধরে মনোমালিন্য চলছিল। এ কারণে স্ত্রী বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এরই জেরে ঘটনার রাতে আল-আমিন নিজ শয়নঘরের তীরের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে তার মা মনোয়ারা বেগম তাকে খাবার খাওয়ার জন্য ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশের চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীদের সহায়তায় তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা (নং-২১/২০২৬, তারিখ: ২২/০৪/২০২৬) রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে কোনো প্রত্যক্ষ সহিংসতার আলামত পাওয়া যায়নি এবং এখন পর্যন্ত কোনো আসামি বা অভিযুক্তের নাম পাওয়া যায়নি।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ভিকটিম ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন—এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে নিশ্চিত করেছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.