লালপুরে ইটবোঝাই পাওয়ার ট্রলির চাপাই মোটরসাইকেল আরোহীর মৃত্যু!
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে ইটবোঝাই পাওয়ার ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপুল হোসেন নামে ৪৫ বছরের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার ১৪ এপ্রিল বেলা ১২ টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিপুল পার্শ্ববর্তী বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের আক্কাস মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোবরার বেলা ১২ টার দিকে ইটবোঝাই একটি পাওয়ার ট্রলি লালপুর উপজেলার বিলমারিয়া থেকে নওপাড়ার দিকে যাচ্ছিলো পথিমধ্যে মহারাজপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক বিপুল হোসেন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা ছুটে এসে বিপুলকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক বিপুলের মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল আরোহীকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জর (ওসি) নাছিম আহম্মেদ সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। এঘটনায় সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.