
নাটোরের লালপুরে এক অভিনব কৌশলে বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। মিটার খুলে নেওয়ার পাশাপাশি ঘটনাস্থলে একটি মোবাইল নম্বর লেখা চিরকুট রেখে যাওয়ায় এলাকায় কৌতূহল ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার বাজারসংলগ্ন ত্রিমোহনীর পাশে অবস্থিত শ্রাবণী আইসক্রিম ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।
কারখানা সূত্রে জানা যায়, ঘটনার সময় এলাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং চলছিল। প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও দীর্ঘ সময় বিদ্যুৎ না আসায় সন্দেহ হয়। পরে সংযোগস্থল পরীক্ষা করে দেখা যায়, বৈদ্যুতিক মিটারটি নিখুঁতভাবে খুলে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার পর আশপাশে খোঁজাখুঁজি চালানোর সময় মিটার বসানোর স্থানের কাছেই একটি চিরকুট পাওয়া যায়। তাতে একটি মোবাইল নম্বর লেখা ছিল। কে বা কারা এই নম্বর রেখে গেছে, তা নিয়ে এলাকায় নানা জল্পনা তৈরি হয়েছে।
স্থানীয়দের দাবি, লালপুরে এর আগেও একাধিকবার বৈদ্যুতিক মিটার ও সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই চোরদের শনাক্ত করা সম্ভব হয়নি, ফলে এ ধরনের অপরাধ বেড়েই চলেছে।
এ ঘটনায় ব্যবসায়ী ও এলাকাবাসী দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পাশাপাশি বাজার এলাকায় রাতের নিরাপত্তা জোরদারেরও আহ্বান জানান তারা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.