লাইনে দাড়িয়ে টিকিট সংগ্রহ করতে বলায় স্টেশন মাস্টার লাঞ্চিত
আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
লাইনে দাড়িয়ে টিকিট সংগ্রহ করতে বলায় স্টেশন মাস্টার লাঞ্চিত। লাইনে দাড়িয়ে নিয়ম মেনে টিকিট সংগ্রহ করতে বলায় ছাত্রলীগের হাতে লাঞ্ছিত হয়েছেন ঠাকুরগাঁও রোড স্টেশন মাস্টার আখতারুল ইসলামসহ বেশ কয়েকজন। এমন সিসিটিভির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে। শুক্রবার ২৫ মার্চ রাতে এ ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার আখতারুল ইসলাম অভিযোগ করে বলেন, প্রায় ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার ফোনে কিংবা সশরীরে একদল যুবককে নিয়ে টিকিট ক্রয় করতে আসেন। গত দু'দিন আগে সহকারি স্টেশন মাস্টার অনুপ এর কাছে টিকিট চেয়েছিল হিমুন এ সময় অনুপ তাকে সশরীরে এসে লাইনে দাড়িয়ে টিকিট ক্রয় করতে বলেন। এমন কথা কেন বলা হলো তাতেই ক্ষিপ্ত হয় হিমুন। তারই জের ধরে শুক্রবার রাত ৮ টার পর ছাত্রলীগের ছেলেদের নিয়ে সহকারী স্টেশন মাস্টারকে খোঁজাখুঁজি করে। তাকে না পেয়ে লাইন ছাড়াই ছাত্রলীগের ছেলেদের কেন টিকিট দেওয়া হবে না তা জানতে বাকবিতণ্ডা শুরু করে। এক পর্যায়ে ধর ধর বলে আমাকে ও আমার সহকারীদের কক্ষ থেকে টেনে হেঁচড়ে বাইরে নিয়ে লাঞ্ছিত করে।
এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন বলে জানান তিনি।
আর অভিযুক্ত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার বলেন, বিষয়টি তুচ্ছ, এ ঘটনার সাথে আমি জড়িত ছিলাম না। যাদের সাথে বাকবিতণ্ডা হয়েছিল তাদের সঙ্গে নিয়ে স্টেশন মাস্টারের সাথে কথা বলে বিষয়টি মীমাংসা করে দিয়েছি।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, এ ঘটনার লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.