
তারুণ্যের উৎসব শুরুর আগেই খণ্ড খণ্ড মিছিল, ব্যানার-ফেস্টুনে সরগরম হয়ে ওঠে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পাবলিক ক্লাব মাঠ। শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পীরগঞ্জ ও রাণীশংকৈল (ঠাকুরগাঁও–৩) আসন শাখা জামায়াতে ইসলামের উদ্যোগে অনুষ্ঠিত হয় তারুণ্যের উৎসব ও নির্বাচনী সমাবেশ।
প্রধান বক্তা কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন বলেন, “আমরা দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত নেতৃত্ব চাই। বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন সন্ত্রাসমুক্ত প্রতিনিধি বেছে নেওয়া হয়েছে, তেমনি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দুর্নীতি-সন্ত্রাসমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠা হবে।”
ঠাকুরগাঁও–৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মিজানুর রহমান মাস্টার বলেন, “৫ আগস্টের পর আমরা কারও রক্তচক্ষুকে ভয় পাই না। কেন্দ্র দখল বা ভোট চুরির ভয় দেখিয়ে কিছু হবে না। তরুণদের কেনা যায় না—এটাই আজকের বাস্তবতা। দেশের মানুষ ইসলামিক দলগুলোর কাছে নিজেদের নিরাপদ মনে করে।”
বিশেষ অতিথি জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক এবং কেন্দ্রীয় ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা বলেন, “ইতিহাসে যেমন স্বৈরশাসক লক্ষণ সেনের পতন হয়েছিল, তেমনি শেখ হাসিনাও পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই প্রস্থান ইনসাফ প্রতিষ্ঠার পথ খুলে দিয়েছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেন, “তরুণরা আজ ইনসাফের পক্ষে। বিশ্ববিদ্যালয়গুলো ইনসাফের পক্ষে রায় দিয়েছে। আগামী দিনেও দাড়িপাল্লার প্রতিনিধিকে নির্বাচিত করতে তরুণরা প্রস্তুত। ৫৪ বছরের বঞ্চনা ভেঙে কৃষকসহ সব শ্রেণির মানুষ মুক্তি ও তাদের অধিকার পুনরুদ্ধারের অপেক্ষায়।”
সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.