রেল লাইনে ফাটলঃ হাতের সংকেতে ট্রেন থামালেন চালক!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় রেল লাইনে ফাটল দেখে আব্দুলপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেনকে হাত দিয়ে সিগনাল দিয়ে থামিয়ে দেন স্থানীয়রা। এতে করে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ওই ট্রেন এবং ট্রেনের যাত্রীরা। বুধবার (৮ মে) সকালে উপজেলার লোকমানপুর রেল স্টেশন এলাকার অদূরে রেল লাইনে এই ফাটল দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার অনুমানিক সকাল নয়টার দিকে কয়েকজন গরু ছাগলের জন্য ঘাস কেটে রেল লাইনের ধার দিয়ে বাড়ি ফেরার সময় লাইনে ফাটল দেখতে পান। পরে খবরটি ছড়িয়ে পড়লে সেখানে এসে জড়ো হতে থাকে স্থানীয়রা। এ সময় আব্দুলপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেন আসতে দেখে সেখানে উপস্থিথ সাবাই মিলে হাত দিয়ে ট্রেন থামানোর সংকেত দিতে থাকেন তারা। পরে তাদের সংকেতে ট্রেনটি থামিয়ে দেন চালক। অল্প কিছু সময় পরে খুব ধীরগতিতে ট্রেনটি কে সেখান থেকে পার করে স্টেশনে নিয়ে যান ট্রেনের চালক।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে রেলওয়ে পশ্চিামাঞ্চলের জিএম আব্দুল আওয়াল ভুঁইয়া জানান, খবর পেয়ে সেখানে লোক পাঠানো হয়েছে। আপাতত বস্তার গোজা দিয়ে ধীর গতিতে ট্রেন পারাপারের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, ফাটল ধরা রেল লাইন স্থায়ীভাবে মেরামতেও কাজ করা হচ্ছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.