
মঙ্গলবার (৫ মে) ভোরে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে গ্রেপ্তারের জন্য ভোর সাড়ে ৩টার দিকে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়। এ সময় তাকে নিজ ঘর থেকে আটক করা হয়।
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে শামীমের সহযোগীরা পুলিশ সদস্যদের ঘেরাও করে ফেলে। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং মারধর করে। এ সময় পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে হামলাকারীরা আটক আসামি শামীম মিয়াকেও ছিনিয়ে নেয়।
ঘটনার পর সকালে পুলিশ, র্যাব, বিজিবি ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে শামীমের স্ত্রীসহ ঘটনায় জড়িত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি থমথমে রয়েছে।
জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় ২০০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.