রুয়েটে 'ইইই' বিভাগের পুনর্মিলনী ১৮ মার্চ!
রাবি প্রতিনিধি:
রুয়েটে 'ইইই' বিভাগের পুনর্মিলনী ১৮ মার্চ! রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেকট্রনিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রাক্তন ছাত্রদের প্রথম পুনর্মিলনী আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক তার লিখিত বক্তব্যে এসব তথ্য জানান।
তিনি তার লিখিত বক্তব্যে জানান, ১৯৬৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করা সমস্ত প্রাক্তন শিক্ষার্থীরা নিবন্ধনের মাধ্যমে পুনর্মিলনীতে অংশগ্রহণ করার সুযোগ পাবে। এছাড়া ১৯৬৪ থেকে ১৯৭০ সিরিজের প্রাক্তন শিক্ষার্থীরা ফি প্রদান ছাড়াই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সুযোগ পাবে।
পুনর্মিলনীতে রেজিস্ট্রেশনের জন্য ৫ মার্চ পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীরা নির্দিষ্ট ফি প্রদানের মাধ্যমে www.eee-alumni-ruet.org লিঙ্কে ও স্বশরীরে উপস্থিত হয়ে নিবন্ধন করতে পারবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অ্যালামনাইয়ের আহ্বায়ক শামীম আনোয়ার, বিভাগের অধ্যাপক সোহেল রানা, সাবেক উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম শেখ প্রমুখ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.