রাসেল ভাইপার সাপ নিয়ে রামেক হাসপাতালে কৃষক শাহিনুর
রাজশাহীর চারঘাট উপজেলার এক কৃষককে বিষধর রাসেলস ভাইপার সাপে কামড়িয়েছে। সাপটি কামড় দিলে ওই কৃষক তাকে পিটিয়ে মেরে ফেলেন। পরে মৃত সাপ নিয়েই যান রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। কৃষকের নাম শাহিনুর ইসলাম (৩০)। বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার বাঁকড়া গ্রামে। বাবার নাম কয়নাল হোসেন। শাহিনুরের পায়ে দংশন করেছে রাসেলস ভাইপার। তাকে রামেক হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
কৃষক শাহিনুর ইসলাম জানান, রোববার বেলা ১১টার দিকে তিনি জমিতে কাজ করছিলেন। তখন রাসেলস ভাইপারটি তার পায়ের নিচে পড়ে। এ সময় সাপটি তাকে দংশন করে। পরে সাপটিকে মেরে তিনি মৃত সাপসহই হাসপাতালে আসেন।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বান বলেন, শাহিনুরের পা ফুলে গেছে। তবে অন্য শারীরীক সমস্যা দেখা যায়নি। দংশনের প্রায় দেড় ঘণ্টা পর তিনি মৃত রাসেলস ভাইপার সাপসহ হাসপাতালে এসেছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.