
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার পাশাপাশি হাটপাঙ্গাসীতে কোরবানির পশুর হাট জমে উঠেছে।
শনিবার (২৩ মে) উপজেলার চান্দাইকোনা ও হাটপাঙ্গাসী হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় দেখা গেছে। সকাল থেকেই হাট এলাকায় ব্যাপক লোকসমাগম হয়।
হাটে সবচেয়ে বেশি চাহিদা দেখা গেছে ছোট ও মাঝারি আকারের গরুর ক্ষেত্রে। ক্রেতাদের অনেকে জানান, গরুর দাম তুলনামূলকভাবে স্বাভাবিক থাকায় তারা স্বস্তিতে পশু কিনতে পারছেন।
স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মতে, গত কয়েক সপ্তাহের তুলনায় এ সপ্তাহে হাটে ভিড় অনেক বেশি বেড়েছে। এতে পশু কেনাবেচার গতি আরও বৃদ্ধি পেয়েছে।
এদিকে দাম স্বাভাবিক থাকায় ক্রেতারা খুশি হলেও বিক্রেতারা বলছেন, ন্যায্যমূল্য পেলে আরও ভালো বেচাকেনা সম্ভব হবে।
স্থানীয়রা আশা করছেন, ঈদ ঘনিয়ে এলে হাটে বেচাকেনা আরও বাড়বে এবং কোরবানির পশুর বাজার আরও জমজমাট হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.