রায়গঞ্জের বিভিন্ন এলাকায় গাছে গাছে শোভা পাচ্ছে জামরুল!
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
রায়গঞ্জের বিভিন্ন এলাকায় গাছে গাছে শোভা পাচ্ছে জামরুল! সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের বিভিন্ন এলাকায় গাছে গাছে শোভা পাচ্ছে মৌসুমী ফল জামরুল। গ্রীষ্মের জনপ্রিয় এই ফল খেতে তেমন মিষ্টি না হলেও পুস্টিগুন ভরা এই জামরুল দেখতে অতুলনীয়। গাছের দিকে তাকালে মন-প্রাণ জুড়ে যায়।
উপজেলার বাড়ির আশপাশে, বিভিন্ন বাগানে, বাজারের ফাঁকা যায়গায় প্রচুর পরিমাণ ধরেছে এই ফল গাছের প্রায় প্রত্যেকটি ডালেই ধরেছে পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফল। এই ফল কাচা থাকা অবস্হায় কাঁচা টমেটোর মতোই শিদ্ধ করে ভর্তা হিসেবেও খাওা যায়।
তাছাড়া সারাদিন কঠোর পরিশ্রমের পর এই ফল খেয়ে অতিরিক্ত তৃস্নাও নিবারণ করছেন অনেকেই। উপজেলার গ্রামপাঙ্গাসী বাজারে ফল ক্রয় করতে আসা উপজেলার নাড়ুয়া গ্রামের কৃষক মোঃ কোরবান আলী জানান, জামরুল ফল বেশ পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। আমাদের সময় তো প্রায় প্রত্যেকটি বাড়িতেই এই ফল গাছ দেখা যেতো। তাছাড়া দুপুরে এই ফল খেয়ে অনেকটা সময় পার করতেন বলেও জানান তিনি। এই ফল যেমন পুষ্টিগুণ সমৃদ্ধ তেমনি দেখতেও অতুলনীয়। এ ফল প্রধানত সাদা ও লাল বর্ণের হয়ে থাকে। তবে সাদা থেকে লাল বর্ণেরটি একটু বেশী মিস্টি লাগে। তাছাড়া দিন দিন উপজেলার মানুষের মাঝে পুষ্টিগুণ ফল জামরুল সহ বিভিন্ন ফল ফলাদি চাষের আগ্রহ বাড়ছে বলে জানান উপজেলার অধিকাংশ ফল চাষিরা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.