রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু!
নিজস্ব প্রতিবেদক:
রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু! রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত আরও এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত নারীর নাম ফাহিমা (৪৭)। তিনি রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
মৃত ফাহিমার ছোট ভাই আব্দুল মমিন জানান, আমার বোন ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ১৯ সেপ্টেম্বর দুপুরে রামেক হাসপাতালে ভর্তি হয়। তার অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছিলো। পরে বুধবার সে মারা যায়। তার অতিরিক্ত জ্বর, ব্যাথায় যন্ত্রণা, বমিসহ বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিলো।
এ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে ৯ মৃত্যু হলো। এখন পর্যন্ত ভর্তি হয়েছেন এক হাজার ৬৯৫ জন। এদের মধ্যে স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার জন। বাকিরা রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হন। মোট ভর্তি রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৫০৯ জন। বর্তমানে ১৭৭ জন রামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.