রামেক হাসপাতালে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু!
রাজশাহী ব্যুরো:
রামেক হাসপাতালে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু! রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম মো. আকাশ (১৫)। শনিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে তিনি মারা যান।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়া আকাশ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বাসিন্দা ছিলেন।
ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ১২ নভেম্বর আকাশকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে তিনি মারা যান।
তিনি আরও জানান, রোববার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালে ২২ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন। এর আগের ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন পাঁচজন। এই সময়ের মধ্যে ছাড়পত্র পেয়েছেন তিনজন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.