রাবির চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে তৃতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বৈষম্যমূলক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনসহ তিন দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে তারা বিভাগের সভাপতির অপসারণের দাবিও তুলেছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল থেকে শিক্ষার্থীরা বিভাগের সামনে তালা ঝুলিয়ে অবস্থান নেন। পরে বেলা ১টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেন।
সমাবেশে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাইসুল ইসলাম মাহমুদ বলেন, “আমরা তিন দিন ধরে ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করছি। সভাপতিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম, কিন্তু তিনি কোনো সাড়া দেননি এবং আমাদের সঙ্গে কথা বলতেও রাজি হননি। এটি শিক্ষার্থীদের প্রতি সরাসরি অসহযোগিতা।”
তিনি আরও বলেন, “আমরা পিএসসিতে (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) চিঠি পাঠানোর আবেদন করেছিলাম, কিন্তু সভাপতি তাতে স্বাক্ষর করেননি। এমনকি দেখা করতেও অস্বীকৃতি জানান। তাই আমরা তাঁর অপসারণ দাবি করছি।”
এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক এনামুল হক–এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য, গত মঙ্গলবার শিক্ষার্থীরা তিন দফা দাবিতে বিভাগে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন। তাদের তিন দফা দাবি হলো- বৈষম্যমূলক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন, ইন্টার্নশিপ ভাতা চালু করা, এবং বিসিএস পরীক্ষায় চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগকে টেকনিক্যাল ক্যাডারে সংযোজন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.