রানীশংকৈল শহরের প্রবেশপথে ময়লার ভাগা, ভোগান্তিতে পথচারীরা!
নাজমুল হোসেন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
রানীশংকৈল শহরের প্রবেশপথে ময়লার ভাগা, ভোগান্তিতে পথচারীরা! পৌর শহরের ঢুকতে হলে মাস্ক অথবা নাক মুখে কাপড় চেপে ধরে ঢুকতে হয় শহরের প্রবেশ পথ দিয়ে। এমনি জনদুর্ভোগের শিকার হতে হচ্ছে ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌর শহরে পৃর্ব প্রবেশ পথে।সরেজমিনে দেখা গেছে পৌর শহরের কুলিক নদীর তীরে অবস্থিত বড় ব্রিজের পশ্চিম পাশে রাস্তার দুই ধারে ময়লার ভাগাড় হয়েছে। এতে পথচারীসহ জনদুর্ভোগের স্বীকার হচ্ছেন স্থানীয় ব্যবসায়ী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা, স্থানীয় কয়েক জন ব্যবসায়ী জানিয়েছেন তাদের দোকানের রীতিমতো কাস্টমার পর্যন্ত আশা বন্ধ হয়েছে দুর্গন্ধের কারণে।
পথচারী ও কয়েক জন ভ্যান চালক বলেন বৃষ্টি হলেই অতিরিক্ত দুর্গন্ধ ছড়াচ্ছে তাতে আমাদের অসুস্থ হওয়ার সম্ভাবনাই বেশি, এবং স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা দৌড়াদৌড়ি করে পার হয় এই জায়গা টুকুর সামনে এলেই।অনেক সময় আরো বিপদের সম্মুখীন হতে হয় যাত্রীবাহী গাড়ির চালক ও ভ্যান, মোটরসাইকেল ও সাইকেলে যাওয়া পথচারীদের। কয়েক জন মোটরসাইকেল চালক বলেন বাইক নিয়ে যাওয়া সময় আমাদের অনেক বিপদের সম্মুখীন হতে হয় এক হাতে নাক চেপে ধরার কারণে। সংবাদের জন্য ছবি তুলতে গেলে দেখা যায় অনেক বাইক, ভ্যান ও গাড়ি চালকরা এক হাতে নাক চেপে ধরে অন্যহাতে ড্রাইভিং করে ময়লার ভাগাড়ের অংশটুকু পার হতে দেখা গেছে।এতে যে কোন সময় ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা। এ বিষয়ে পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বলেন,রানীশংকৈল পৌর সভার নিজেস্ব কোন জমি নেই আমারা এখনো ভাড়া বাড়িতেই পৌর সভার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।তাই জমি না থাকার কারণে আমরা আবাদত সেখানেই ময়লা গুলো রাখছি তবে ময়লা থেকে যেন দুর্গন্ধ না ছড়াতে পারে সেজন্য আমরা প্রতিনিয়ত ব্লিচিং পাউডার এবং কেরোসিন তেল দিয়ে দিচ্ছি যেন বেশি গন্ধ না হয়। তবে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি এক বছরের মধ্যে এটির যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.