প্রিন্ট এর তারিখঃ জুন ১৬, ২০২৬, ১০:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২২, ১:২০ পি.এম
রানীশংকৈল ইএসডিও’র ফ্রী ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

রানীশংকৈল ইএসডিও'র ফ্রী ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত
আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
রানীশংকৈল ইএসডিও'র ফ্রী ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত। ইএসডিও সমৃদ্ধি কর্মসূচির ৫নং বাচোর ইউনিয়নের ডেন্টাল ও স্বাস্থ্যসেবা পুষ্টি কার্যক্রমের আওতায় ফ্রি ডেন্টাল ও স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পে সভাপতিত্ব করেন, উমের আলী ইউপি সদস্য, ৫ নং বাচোর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জিতেন্দ্র নাথ বর্মন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জোনাল ম্যানেজার ওমর ফারুক, এরিয়া ম্যানেজার গোলাম মোস্তফা।
প্রধান অতিথি বলেন, সমৃদ্ধি কর্মসূচির আওতায় আমার এলাকার মানুষ যে সেবা টা পাচ্ছে ইএসডিও নির্বাহী পরিচালক ও পরিচালক (প্রশাসন) সহ পরিবারের সকল সদস্যদের প্রতি চির কৃতজ্ঞা প্রকাশ করছি।
সমৃদ্ধি কর্মসূচি বাচোর ইউনিয়নে দ্ররিদ মানুষের সেবায় কাজ করে যাচ্ছে ইএসডিও। উক্ত ক্যাম্পে ২ জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ১৪৬ জন রোগীকে চিকিৎসা ও ৮১ জনের ডেন্টাল বিষয়ে ফ্রি চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। পিকেএসএফের অর্থায়নে ইএসডিও'র সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, ডাঃ চিরন্তন কুমার রায় (শুভ), হ্যাপি ডেন্টাল সিটি ঠাকুরগাঁও। আবু নাঈম মাহমুদ হাসান (মেডিসিন), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল রানীশংকৈল।
রজনী কান্ত রায় (স্বাস্হ্য কর্মকর্তা) আফরোজা বেগম, নওশীন ইয়াসমিন সহ ইউনিয়নের সকল স্বাস্থ্য সেবিকা গন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.