রানীশংকৈলে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা!
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
রানীশংকৈলে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা! ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ এপ্রিল ১লা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি ডিগ্রি কলেজ মাঠে মাঠে শেষ হয়।
পরে কলেজ মাঠেই উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা,পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথির বক্তব্য দেন, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, আওয়ামী লীগ সভাপতি সইদুল হক, সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা সহকারি কমিশনার ভুমি ইন্দ্রজিৎ সাহা,ওসি গুলফামুল ইসলাম মন্ডল, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, সাবেক অধ্যক্ষ ও বৈশাখ উদযাপন পরিষদের সভাপতি তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম,অধ্যক্ষ মহাদেব বসাক,জাতীয় পার্টির যুগ্ম আহব্বায়ক আবু তাহের, প্রধান শিক্ষক আবু শাহানসাহ ইকবাল,যুবদল নেতা খলিল, প্রেসক্লাব সভাপতি ফারুক আহাম্মেদ সরকার।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাবেক সভাপতি কুশমত আলী ও মোবারক আলী, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহ- সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন ছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সহ ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলেদেন অথিতিরা পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক৷
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.