
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও রানীশংকৈলে প্রমোশন অব রাইটস অব ইথনিক মাইনোরিটি এন্ড দলিত ফর ইমপ্রুভমেন্ট প্রোগাম (প্রেমদীপ) ইএসডিও বাস্তবায়নে ও হেকসপার আয়োজনে সমতলের আদিবাসীদের পৃথক ভূমি কমিশনের দাবিতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলীপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার
ইএসডিও অফিস থেকে একটি র্যালী বের হয়ে পৌর শহরের যাত্রীছাউনী মোড়ে এসে শেষ হয়। পরে শিবদিঘী যাত্রীছাউনী মোড়ে একটি মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বারকলীপি প্রদান করা হয়।
মানববন্ধে উপজেলা প্রেমদীপ ম্যানেজার খাইরুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা ওয়ার্কাশ পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইয়াশিন আলী। সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌর আ'লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, ইএসডিও জেলা সমন্নয়করী সেরাজুস সালেকিন, আদিবাসী সভাপতি গোপাল মৃমৃ সুগা, সাধারণ সম্পাদক কবিরাজ মৃমৃ।
এছাড়া আদিবাসি নেতা সামুয়েল মার্ডী, সেজুতি টুডু, স্থানীয় আদিবাসি নেতারা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীগন মানববন্ধে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে সাথে নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। এবং দলিত আদিবাসীদের পৃথকভাবে ভূমি কমিশন গঠন করতে হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.