রাণীশংকৈলে ৩১২০ হাজার পিচ ইয়বা সহ গ্রেফতার-৪
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩ হাজার ১২০পিচ ইয়বাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশের ৬ সদস্যের একটি দল। বৃহস্পতিবার ২১ আগষ্ট উপজেলার নেকমরদ বাজার বড় মসজিদ এলাকা থেকে মাদকসহ হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- বালিয়াডাঙ্গী উপজেলার পিটাইছড়ি গ্রামের মকবুল হোসেনের পুত্র আশরাফুল ইসলাম (৩৬), কিসমত পলাশবাড়ির কবির হোসেনের পুত্র নুরজামাল (২৮), একই গ্রামের মতিউর রহমানের পুত্র রাজিব রানা (২২) এবং দক্ষিণ পাড়ায়া গ্রামের দবিরুল হকের পুত্র মোতালেব হক (২২)।
এপ্রসঙ্গে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশের একটি বিশেষ ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে নেকমরদ এলাকা মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মোতালেবের সহযোগিতায় কক্সবাজার থেকে তারা পায়ু পথে মাদক নিয়ে আসছিল। রাস্তায় পথরোধ করে তাদের আটক করা হয়েছে। এব্যাপারে রাণীশংকৈল থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, অভিযানে সময় একটি ডিসকভার ১২৫সিসি বাজাজ মটরসাইকেল জব্দ করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.