রাণীশংকৈলে সোনালী ব্যাংকে 'মা ও শিশু কর্নারের' উদ্বোধন!
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
রাণীশংকৈলে সোনালী ব্যাংকে 'মা ও শিশু কর্নারের' উদ্বোধন! ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সোনালী ব্যাংক শাখায় মা ও শিশু কর্নার এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ জুন) বিকালে সদ্যোভূমিষ্ঠ শিশু ও তার মায়ের কথা বিবেচনা করে ব্যাংক ভবনের ভিতরে সোনালী ব্যাংক পিএলসি, রাণীশংকৈল শাখার উদ্যোগে ফিতা কেটে ‘‘মা ও শিশু কর্নার’’ এর শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, ঠাকুরগাঁও এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ হাফিজুর রহমান।
শাখা ব্যবস্থাপক শেখ মো: আব্দুল জব্বারের সভাপতিত্বে ব্যাংক সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ডিজিএম মোঃ হাফিজুর রহমান তার বক্তব্যে বলেন, ব্যাংকিং সেবা নিতে এসে সদ্যোজাত মা ও শিশুদেরকে নানাবিধ অসুবিধার সম্মুখীন হতে হয়। তাদের সেই অসুবিধার কথা বিবেচনা করে 'মা ও শিশু কর্নার' তৈরি করা হলো। এছাড়াও তিনি সোনালী ব্যাংকের সেবার মান সম্পর্কে গ্রাহকদের প্রশ্ন করলে, উপস্থিত সকল গ্রাহক ব্যাংকের উন্নত সেবার মান পাচ্ছেন মর্মে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত আগ্রহকেরা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.