রাণীশংকৈলে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ইএসডিও'র শিক্ষা ও খেলাধুলা উপকরণ বিতরণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সুবিধা বঞ্চিত এবং আদিবাসী শিশুদের জন্য সমতাভিত্তিক মানসম্মত শিক্ষা প্রকল্পের আওতায় শিক্ষা উপকরণ খেলাধুলার সামগ্রী বিতরন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে)সকাল ১১ টায় ইএসডিও প্রজেক্ট অফিসের সভাকক্ষে, ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)'র বাস্তবায়নে ও এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এডুকোর সহযোগিতায়। এসব উপকরণ বিতরণের উদ্ধোধণ করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দিন।
এসময় তিনি ৪০ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের এবং ৪০ টি কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের খাতা, কমল, পেন্সিল, ইরেজার সার্পনার এছাড়াও ৭ টি আরলি চাইন্ডহুড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার (ইসিসিই) এর আওতায় শিশুদের শারিরীক ও মানষিক, ভাষাগত দক্ষতা, সামাজিক ও আবেগীয় বিকাশ ঘটার জন্য তিন থেকে পাঁচ বছরের শিশুদের খেলনা ও গল্পের বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
এছাড়াও আরও বক্তব্য দেন, সহকারী শিক্ষা অফিসার সীমান্ত কুমার বসাক, এডুকু বাংলাদেশের প্রজেক্ট অফিসার স্পনসরসীপ প্রতিনিধি মোতাহার হোসেন, ইএসডিও এডুকো প্রজেক্ট কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম, ও ইএসডিও থ্রাইভ প্রজেক্ট অফিসার খায়রুল আলম, প্রধান শিক্ষিকা ফারজানা আকতারী, যুব প্রতিনিধি তানিয়া আক্তার।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও যুব ক্লাবের প্রতিনিধি,কমিউনিটি রির্সোস টির্চার ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.