রাণীশংকৈলে সনাতন ধর্ম সভা ও গীতা স্কুলে শতাধিক গীতা বিতরণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সনাতন ধর্মীয় আলোচনা গীতা স্কুলের শিক্ষার্থীদের মাঝে গীতা বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকালে উপজেলার নন্দুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে "বাংলাদেশ বেদ ও গীতা প্রচার সংঘে'র" উদ্যোগে শতাধিক গীতা বিতরণ করা হয়।
সুশেন চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিনোদ বর্মন সভাপতি বলিদ্বারা আর্য সমাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কুমার রায়।
সনাতন ধর্ম আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা আর্য সমাজের সভাপতি আচার্য দিজেন্দ্র নাথ রায়, দ্বিতীয় ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড়ের আচার্য সুশীল চন্দ্র রায়, তৃতীয় ধর্মীয় আলোচক ছিলেন, রংপুরের গঙ্গাচড়ার শ্যামল চন্দ্র রায় এবং
চতুর্থ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার বিপ্লব চন্দ্র রায়। এছাড়াও স্থানীয় ভাবে অনেকেই বক্তব্য রাখেন।
মাঠে সনাতন ধর্মের নারী পুরুষ সহ গীতা স্কুলের সকল শিক্ষার্থী ধর্ম আলোচনা সভায় উপস্থিত ছিলেন। পরে গীতা স্কুলের সকল শিক্ষার্থী প্রায় শতাধিক গীতা দান করা হয়ে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.