
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) রাণীশংকৈল শাখার ত্রি-বার্ষিক নির্বাচন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে ফেরদৌস আলম মানিক এবং সাধারণ সম্পাদক পদে মোশাররফ হোসেন নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল রশিদ জানান, সভাপতি পদে ফেরদৌস আলম মানিক ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একরামুল হক পেয়েছেন ১৩২ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মোশাররফ হোসেন ২০৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী শরিফ উদ্দিন পেয়েছেন ১৮৪ ভোট।
নির্বাচনে মোট ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪১৮ জন ভোটারের মধ্যে ৩৮৯ জন ভোট প্রদান করেন, যা উচ্চ উপস্থিতির ইঙ্গিত দেয়।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব রেজাউল করিম লিটন, জেলা সহ-সভাপতি বাবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক জাকিরুল ইসলাম এবং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা।
ফলাফল ঘোষণার পর উপজেলার শিক্ষকরা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং নবনির্বাচিত কমিটির প্রতি শিক্ষকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.