রাণীশংকৈলে শিক্ষকে মারধর প্রতিবাদে মানববন্ধন
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধি
রাণীশংকৈলে শিক্ষকে মারধর প্রতিবাদে মানববন্ধন। ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক লাঞ্চিত করার প্রতিবাদে গতকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১১টায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
এর আগে শনিবার পৌর শহরের শিবদিঘী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে শিক্ষক সমিতির পূরোনো ঘর সংস্কার করতে গেলে ওই জমির দাবীদার মফিজুল গংয়ের সাথে শিক্ষকদের ধাক্কাধাক্কি হয়। এক পযায়ে দুজন শিক্ষককে মারপিট দিয়ে আহত করা হয়। পরে আহত শিক্ষক আজিজার রহমান ও মকবুল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পরে এ ঘটনায় গত সোমবার রাতে উপজেলা শিক্ষক সমিতির যুগ্ন আহবায়ক আহসান হাবীব বাদী হয়ে মফিজুল গংয়ের ১১ জনের নাম উল্লেখ্য করে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন। মফিজুল হলেন শিবদিঘী এলাকার হাজ্বী মোবারক আলীর ছেলে।
শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদে উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে দুই ঘণ্টা ব্যাপী মানববন্ধনে প্রায় দু-শতাধিক শিক্ষক শিক্ষিকা অংশ গ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখের পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা আথলীগের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, প্রেস ক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার, উপজেলা আথলীগের যুগ্ন সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব, সাবেক যুগ্ন সম্পাদক আনিসুর রহমান বাকী, শিক্ষক ইয়াকুব আলী, আজিজার রহমান,মকবুল হোসেন, রহিমা খাতুন, ফারজানা প্রমূখ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন শিক্ষককে মারধরের ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি এটি বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.