
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে কয়েক শতাধিক মুসল্লির উপস্থিতিতে এ গায়েবানা জানাযা নামাজ আদায় করা হয়।
জানাযা নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। জানাযা শেষে শহীদ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলা ইসমাইল হোসেন। এর আগে জানাযা নামাজে ইমামতি করেন মাওলানা মাসউদুল আলম।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন এবং আল হাবিব।
বক্তারা বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন একজন সাহসী ও ন্যায়পরায়ণ আদর্শবান যুবক। তার মৃত্যু সন্ত্রাসীদের জন্য একটি শক্ত বার্তা—হাদি মরেননি, তিনি লক্ষ-কোটি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার পথ তিনি আমাদের দেখিয়ে গেছেন। তার আত্মত্যাগ কোনোভাবেই ভুলে যাওয়ার নয়।
এ সময় উপস্থিত মুসল্লিরা শহীদ শরিফ ওসমান হাদির হত্যার দ্রুত সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জোর দাবি জানান এবং শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.