রাণীশংকৈলে রাঙ্গাটুঙ্গী নারী ফুটবল দলকে গণসংবর্ধনা
জাপান ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব–১৪ ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গী প্রমিলা ফুটবল দলকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্যসেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী’র সেক্রেটারি রজব আলী।
অনুষ্ঠানে বক্তব্য দেন- রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড প্রমিলা মহিলা ফুটবল একাডেমির পরিচালক তাজুল ইসলাম, বিএনপির সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. আর. বকুল মজুমদার, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশিদ, প্রেসক্লাব সম্পাদক খুরশিদ আলম শাওন, এবং দলের কোচ সুগা মুরমু প্রমুখ।
বক্তারা নারী ফুটবল দলের অর্জনে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলের জন্য সবধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
শেষে অতিথিরা নারী ফুটবলারদের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.