রাণীশংকৈলে পুলিশের বিশেষ অভিযানের মাদকসহ আটক ১
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার রাউতনগর মিশনপাড়া এলাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ মাদকদ্রব্য ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশরাফুল ইসলাম কালু নামের এক যুবক কে আটক করেছে থানা পুলিশ। আটক আশরাফুল ইসলাম কালু ওই এলাকার গাজিউর রহমান গাজু’র ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, গত সোমবার (৭এপ্রিল) দিবাগত রাতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর মিশনপাড়া এলাকায় রানীশংকৈল থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে
আশরাফুল ইসলাম কালু (৩০) নামে এক মাদক ব্যবসায়ী কে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ।
রাণীশংকৈল থানার ওসি মুহা: আরশেদুল হক আরো বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। আজ সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.